কুমিল্লারবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পল্টি মেরে ব্রাজিলের জার্সি পরে খেলা দেখলেন সাকিব

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৪, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফুটবলে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বড় সমর্থক বাংলাদেশের তারকা অলরাউন্ড ক্রিকেটার সাকিব আল হাসান। এ কথা সবারই জানা। তবে এবারের বিশ্বকাপ শুরুর আগে তিনি আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, টিকিট জোগাড় করতে পারলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের খেলা দেখবেন ব্রাজিলের জার্সি পরে। ম্যাচের দিন দেখা গেল সত্যই পল্টি মেরেছেন তিনি। 

রোববার (১৪ জুন) নিউইয়র্ক নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচ তারকা প্লেয়ার নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে দেখেছেন এ বাংলাদেশি অলরাউন্ডার। 

ম্যাচ শেষে বের হয়ে তিনি বলেন, খেলা ভালোই এনজয় করেছি। ব্রাজিলের জার্সি পরলেও মনে মনে মরক্কোর সাপোর্টার ছিলাম।

নেইমারের স্বাক্ষর করা জার্সি নিয়ে সাকিব বলেন, এটি রবিন ভাই দিয়েছে। তা না হলে পরা হতো না। 

খেলা নিয়ে সাকিব বলেন, আমি ফুটবল বিশেষজ্ঞ নই। খেলা দেখতে এসেছি, ভালোই লেগেছে। তবে, মরক্কো ভালো খেলেছে। 

এর আগে, নেইমারের বন্ধু হিসেবে পরিচিত রবিন মিয়া সাকিবের সঙ্গে ব্রাজিলের জার্সি পরিহিত একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড দিয়ে লেখেন, ভাই কি আসলেই পল্টি মারলো?