কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে ৫ দিন ধরে বাংলাদেশি কিশোরী নিখোঁজ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৫, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগালে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে বাংলাদেশি কিশোরী তাহরিম। গত ১০ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে তাহরিম বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেসে তাদের বাসার পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল।

কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ তাহরিমের বাবা জানান, পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ডকে নিখোঁজের পর জানানো হয়েছে।

নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পর্তুগালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

কিশোরীর বাবা বলেন, কেউ যদি তার মেয়ে সম্পর্কে কোনো তথ্য জানেন বা কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে দ্রুত GNR বা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করবেন 351 920 379 872 নম্বরে। মেয়েকে দ্রুত খুঁজে পেতে প্রবাসী ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।