কুমিল্লাবুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মে ২৬, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে এক মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ফলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাইয়ের দায়ের করা মামলায় সোমবার (২৫ মে) অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বনপাড়া পৌর শহরের মালিপাড়া এলাকার শামসুল হক গাজী (৬০) ও তার ছেলে আরিফুল ইসলাম (৩০)।  মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাড়ির পাশে শামসুল হক গাজীর একটি চা-বিস্কুটের দোকান রয়েছে। সেখানে বিস্কুট কিনতে আসার সুবাদে মেয়েটির ওপর নজর পড়ে শামসুল হকের। পরবর্তীতে বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।  আরও পড়ুন সাঁথিয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়ি-দোকানে হামলা, গ্রেপ্তার ৪ ২৩ মে ২০২৬ এদিকে, বাবার অবর্তমানে মাঝে-মধ্যে দোকান চালাতো ছেলে আরিফুল ইসলাম। সুযোগ বুঝে সেও মেয়েটিকে ফাঁকা বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এভাবে বিভিন্ন সময় বাবা ও ছেলে উভয়ের দ্বারাই ধর্ষণের শিকার হতো ওই ছাত্রী। একপর্যায়ে মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানতে পারেন সে ৫ মাসের অন্তঃসত্ত্বা।  জিজ্ঞাসাবাদে মেয়েটি পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বললে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় গ্রামপ্রধানরা একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। সেখানে ১০ লাখ টাকা কাবিননামা ও ৪ শতাংশ জমি লিখে দেয়ার বিনিময়ে অভিযুক্ত ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী নাবালিকার বিয়ে দেয়া হয়। তবে এই বাল্য বিয়ে শরিয়ত ও আইনগতভাবে বৈধ নয় জানতে পেরে, ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে গত শনিবার (২৩ মে) থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে সোমবার (২৫ মে) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।