কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশাসহ নিখোঁজ হওয়া এক চালকের ম র দে হ পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী উত্তর পাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বুধবার অর্ধগলিত অবস্থায় ম র দে হ টি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে একটি অর্ধগলিত ম র দে হ দেখতে পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ম র দে হ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ম র দে হ টি কয়েক দিন আগে অটোরিকশাসহ নিখোঁজ হওয়া চালকের বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ম র দে হটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। সংশ্লিষ্ট বিষয়ে কারও কাছে তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটিত হবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।












