ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো.ইউসুফ মিয়া(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি নবীনগর পূর্ব ইউনিয়ন বগডহর দক্ষিণপাড়ার বাসিন্দা মো. হেদায়েত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টি এইচও) ডাক্তার হাবিবুর রহমান জানায়, গুরুতর অবস্থায় ইউসুফ নামে ছোট্ট এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন কিছু লোকজন। কর্তব্যরত চিকিৎসক অনেক চেষ্টা করেছেন কিন্তু শিশুটি এখানে আনার আগেই মারা গিয়েছিল।











