কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা ক্যাবল টিভি ও ইন্টারনেট নেটওয়ার্কের তারের জঞ্জাল, পরিত্যক্ত তার এবং বিশৃঙ্খল সংযোগ অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে।


সকল ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের নেটওয়ার্কের তারগুলো গুচ্ছ বা বান্ডিল করে সুবিন্যস্ত করার, তারের জট নিরসন এবং পরিত্যক্ত ক্যাবল অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে জনভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কুমিল্লা সিটি কর্পোরেশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।














