কুমিল্লাশনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রতিবেদক
Cumilla Press
জুন ৬, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢোকানোর (পুশইন) চেষ্টায় ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। টানা ১৯ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার (৫ জুন) রাতে ওই ব্যক্তিদের আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতের পান্নাছড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। 

স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, রাত ১১টার দিকেও দেখেছি বিজিবি সদস্যরা সেখানে পাহারায় ছিলেন। গভীর রাতে বিএসএফ সদস্যরা কাঁটা তারের পাশের লাইটগুলো বন্ধ করে দেয়। এরপর ওই ১৭ জনকে টেনে-হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এসময় নারী-পুরুষ ও শিশুগুলো কান্নাকাটি করছিল। বিজিবির ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে বলেও জানান তিনি।