দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।












