কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা—এই দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৪ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সংশ্লিষ্ট দুই মামলায় আপাতত জামিনে মুক্ত থাকছেন তিনি।
অন্যদিকে, একই সময়ে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর জামিন সংক্রান্ত শুনানি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।












