কুমিল্লামঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৪, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ছোট চণ্ডীপুর কালিরহাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপেন চন্দ্র রায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. ইয়াকিন আলী। তিনি সেখানে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পল্লবী পরিবারের অমতে বিয়ে করেন। এরপর থেকেই পরিবারে অশান্তি চলছিল। ঘটনার দিনও পারিবারিক বিষয় নিয়ে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। 

ইউপি সদস্য মো. ইয়াকিন আলী বলেন, রিপেনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মা ও মেয়ের মরদেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন জানান, ঘরের সিলিং ফ্যান থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।