কুমিল্লারবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকের ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৯, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ময়লার ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক একদিন।

রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক স্টাফ ময়লা ফেলতে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। পরে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশের ময়লার ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ছিল। নবজাতকটি মেয়ে এবং তার বয়স আনুমানিক একদিন।