ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে বিশ্বফুটবল দেখতে যাচ্ছে এক মহাকাব্যিক লড়াই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং অ্যাটলান লায়ন খ্যাত মরক্কো। তবে এই ম্যাচটি কেবল তিন পয়েন্টের লড়াই নয়, এটি মূলত দুটি অজেয় রেকর্ডের মুখোমুখি সংঘাত।
একদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯২ বছর ধরে অপরাজিত থাকার ব্রাজিলিয়ান দুর্গ, অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা ২৯ ম্যাচে হার না মানা মরক্কোর অপরাজেয় প্রাচীর।
গত মার্চে সাবেক কোচ ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব ছাড়ার পর, মরক্কো জাতীয় দলের হাল ধরেন নতুন প্রধান কোচ মোহামেদ ওয়াহবি। তার অধীনেও মরক্কো দল এই মুহূর্তে তাদের ইতিহাসের সেরা ছন্দ ধরে রেখেছে। আন্তর্জাতিক ফুটবলে শেষ টানা ২৯টি ম্যাচে কেউ তাদের হারাতে পারেনি।
অন্যদিকে, ফুটবল বিশ্বকাপের ২২টি আসরের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রাজিল হেরেছে মাত্র ২ বার, তাও ১৯৩০ ও ১৯৩৪ সালে। এরপর থেকে দীর্ঘ ৯২ বছর এবং টানা ২০টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনো হারেনি সেলেসাওরা












