কুমিল্লারবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’, কোরবানির হাটে আলোচনায় ২৫ মণ ওজনের ষাঁড়

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে ব্যতিক্রমী নামের গরু নিয়ে ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ দেখা যাচ্ছে। ঝালকাঠির রাজাপুর উপজেলার এক খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির ষাঁড় ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

দুই বছর বয়সী এই ষাঁড়টির ওজন প্রায় ২৫ মণ। স্বভাব কিছুটা আক্রমণাত্মক হওয়ায় তাকে শান্ত রাখতে খামারের মালিককে কখনো কখনো গল্প শুনিয়ে শান্ত করতে হয়।

খামারটির মালিক নারী উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলা। শখের বসে গরু পালন শুরু করলেও বর্তমানে তার খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের মোট ৬৪টি গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকৃতির এই গরুটিকেই তিনি ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম দিয়েছেন।

উদ্যোক্তা জানান, ইতোমধ্যে খামার থেকে ৩০টি গরু বিক্রি হয়েছে। প্রাকৃতিক পদ্ধতিতে খড়, ঘাস ও দানাদার খাবার দিয়ে গরুগুলো মোটাতাজা করা হচ্ছে। আসন্ন কোরবানির ঈদে তার খামার থেকে প্রায় এক কোটি টাকার গরু বিক্রির আশা করছেন তিনি। বড় এই ষাঁড়টির দাম নির্ধারণ করা হয়েছে ৯ লাখ টাকা।

স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, নিজ উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে ফারিয়া আক্তার ইলা একটি সফল খামার গড়ে তুলেছেন, যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।