কুমিল্লাশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা ডিবি হেফাজতে

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৬, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ওই হত্যায় জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, মোজাফফর নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। 

বগুড়ার গাবতলীর এ সন্তান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। 

চট্টগ্রাম সফরকালে ১৯৮১ সালের ৩০ মে জেলা সার্কিট হাউজে গভীর রাতে একদল বিপথগামী সেনাসদস্য তাকে হত্যা করে।

তিন দিন পর তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। লাখ লাখ শোকার্ত মানুষ তার জানাজার নামাজে শরিক হয়। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হয়।