কুমিল্লাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

প্রতিবেদক
Cumilla Press
মে ১৬, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কারিনার ঘনিষ্ঠ বান্ধবী ও ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

মারা গেছেন কারিনা কায়সার।

কারিনা কায়সার ফুটবলার কায়সার হামিদের মেয়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কারিনার বাবা কায়সার হামিদ একমাত্র মেয়ের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’

তিনি আরও লেখেন, ‘আমার মেয়ের কোন ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’


এর আগে পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ করেই কারিনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। 


কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

.