কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই প্রাণহানি

প্রতিবেদক
Cumilla Press
মে ১৫, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার বাসিন্দা মো. ফারুক (২৫) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ভরাইতলী গ্রামের মিজানুর রহমান (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাতিসা ইউনিয়নের রিফাত সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী মহাসড়কে একটি অজ্ঞাত লরির চাপায় মোটরসাইকেল আরোহী ফারুক ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে একই সময়ে উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় একটি কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন শ্রমিক মিজানুর রহমান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজির হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।