কুমিল্লারবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চামড়া সংরক্ষণে শিল্প মালিকদের সহায়তা দেয়া হবে: মন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মে ১৭, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

চামড়া সংরক্ষণ ও শিল্পখাতের উন্নয়নে শিল্প মালিকদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৭ মে) রাজধানীর মতিঝিলে চামড়া শিল্প উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্সের এক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, চামড়া শিল্পকে লাভজনক খাতে পরিণত করতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় স্থাপিত ইটিপিগুলো যেন কার্যকর থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

তিনি আরও বলেন, চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। পশু জবাই থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনা হলে এ খাত দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।

এ সময় চামড়া শিল্পের উদ্যোক্তাদের জন্য দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সাভারের ট্যানারি এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী।