কুমিল্লাশনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তের আদালতে স্বীকারোক্তি

প্রতিবেদক
Cumilla Press
মে ২২, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (২২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি গোডাউন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মনির কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা হলেও নগরের মিয়াখান নগরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় একদল বিক্ষুব্ধ ব্যক্তি বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পুলিশবাহী কয়েকটি পিকআপ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরুদ্ধ থাকে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আসামি আদালতে ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।