কুমিল্লাবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১২, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

গত সপ্তাহে থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ মাঝআকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় ককপিটে থাকা প্রধান পাইলটের গাঁজা বা মারিজুয়ানা সেবনের প্রমাণ মিলেছে। ল্যাব পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে তার শরীরে মাদকের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এয়ারবাস এ৩২০নিও মডেলের উড়োজাহাজটি ফুকেট থেকে দিল্লি যাওয়ার পথে ভারতের ওড়িশা রাজ্যের আকাশসীমায় থাকাকালে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় উড়োজাহাজে থাকা ১৩৭ যাত্রীর মধ্যে ১৩ জন এবং আটজন ক্রুর মধ্যে চারজন আহত হন। পরে উড়োজাহাজটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

ঘটনার পর পাইলটদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হলে ক্যাপ্টেনের শরীরে ক্ষতিকর উপাদানের উপস্থিতির সন্দেহ হয়। এরপর দ্বিতীয় দফায় ল্যাব পরীক্ষা করা হলে তার মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হয়।

ঘটনার পর ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসনকে তলব করেছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা এ ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে।