কুমিল্লাসোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেলতে গিয়ে মাঠের সামনেই গাড়িচাপায় ঝরলো নিহাদের প্রাণ

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

ক্ষ্মীপুরে বাড়ি থেকে বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশে বের হয়ে মাঠের কাছে যেতেই কাভার্ডভ্যানের চাপায় নিহাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহাদ বিজয়নগর গ্রামের মো. আজাদের ছেলে। সে স্থানীয় কালিবাজারের পাশে নানার বাড়িতে থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহাদ বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশে বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে আসে। মাঠ এলাকায় সড়কে তাকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। কাভার্ডভ্যান চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সৌরভ ও রাজু নামে স্থানীয় কয়েকজন জানায়, দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। নিহতের মাথা থেতলে মগজ বের হয়ে গেছে। নিহত কিশোর তার নানার বাড়িতে থাকতো। সে ভালো ফুটবল খেলতো। মাঠে খেলতে এসেই কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়। অস্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে সে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে