জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) রাতে নিজ ভেরিফায়েড পেজে দেওয়া ফেসবুক পোস্টে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী লিখেন, এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন ঘটায়। আমরা বিশ্বাস করি তিনি গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক, ভাগ করা চ্যালেঞ্জ মোকাবেলায় সংযোগ, সংলাপ এবং সহযোগিতা গড়ে তুলবেন। আমরা এই নতুন দায়িত্বে তার সর্বাত্মক সাফল্য কামনা করছি।
উল্লেখ্য, মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এতে ১৯০ টি সদস্য রাষ্ট্র ভোট দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এতে ৯৯ টি ভোট ও সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস ৯১ টি ভোট পান।














