ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনে স্পোর্টস কার্ড প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্পোর্টস কার্ড সুবিধার আওতায় ইতোমধ্যে আনসার ও ভিডিপির ১৫ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দেশের ১০টি ক্রিকেট স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৩৭৯ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা করেছে গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বাংলাদেশ গেমসে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ বাহিনীটি ২০০৪ সালে স্বাধীনতা পদক লাভ করে।