কুমিল্লাসোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বরুড়ায় ২৭ মামলার আসামি বাবা, ৫ মামলার আসামি ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বরুড়া উপজেলায় ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলার আসামি মনির হোসেন ওরফে মইন্যা ডাকাত এবং তার ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন উপজেলার ভঙ্গুয়া গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চারটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা এবং পাঁচ বছরের সাজা পরোয়ানাও রয়েছে।

অন্যদিকে, তার ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে আজ আদালতে সোপর্দ করা হবে।