কুমিল্লারবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে সবুজায়নের বার্তা, সঙ্গে হাম-ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা।

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩১, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ রক্ষায় সবুজায়নের বার্তা, আর জনস্বাস্থ্যের সুরক্ষায় হাম ও ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা। এই দুই লক্ষ্য সামনে রেখে কুমিল্লায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদল।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান। এ সময় ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ মু. সেলিমসহ কলেজের শিক্ষক, চিকিৎসক এবং ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি হাম ও ডেঙ্গুর মতো সংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। এ সময় রোগ দুটির লক্ষণ, প্রতিরোধের উপায় এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচি সফল করতে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সৈয়দ মো. হাফিজুর রহমান তুহিন অতিথি, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজন বাস্তবায়নে বিশেষ আর্থিক সহযোগিতা করায় সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা. মো. নাজমুল হাসানের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

এদিকে, ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. মো. মেহেদী হাসানের নবজাতক সন্তান ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চাওয়া হয়।