কুমিল্লাসোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছি’নিয়ে নিয়ে গ’ণধ’র্ষণ, আ’টক ৪

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক দম্পতিকে গতিরোধ করে স্বামীকে জিম্মি করার পর স্ত্রীকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ৪ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে।

গত রবিবার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারী কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা।

রবিবার রাত ৯টার দিকে ওই দম্পতি একটি ব্যাটারিচালিত অটোরিকশা যোগে চান্দিনার মাদারপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ১০টার দিকে পার্শ্ববর্তী কামারখোলা গ্রামে পৌঁছালে যান্ত্রিক ত্রুটি এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েন। অটোরিকশাটি সেখানে রেখে তারা যখন পায়ে হেঁটে রওনা দেন, ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের পথরোধ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, মোটরসাইকেল আরোহী যুবকরা শুরু থেকেই তাদের সাথে অত্যন্ত অশোভন আচরণ শুরু করে। পরবর্তীতে তারা ফোনের মাধ্যমে আরও দুজনকে ঘটনাস্থলে ডেকে আনে। এরপর সংঘবদ্ধ চক্রটি স্বামীকে জোরপূর্বক দূরে সরিয়ে দিয়ে ওই গৃহবধূকে পাশের একটি ভুট্টাক্ষেতে টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং উপর্যুপরি ধর্ষণ করে।

বিপদকালীন সময়ে স্বামী কৌশলে পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পাওয়া মাত্রই চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন:

মো. আশিক (৩১)

মেহেদী হাসান তারেক (২৪)

মো. আরিফ (৩৪)

মো. ইসমাইল (৩৭)

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, এই চক্রের সাথে মোট ৫ জন জড়িত ছিল। তাদের মধ্যে দুইজন সরাসরি ধর্ষণের সাথে লিপ্ত ছিল এবং বাকিরা সহযোগিতায় ছিল। ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে শারীরিক পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক থাকা অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।