কুমিল্লাশনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ

প্রতিবেদক
Cumilla Press
মে ২২, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (২২ মে) জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার ও আহত ৩৩ জনকে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক প্রদান করা হয়। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহতদের অবস্থা অনুযায়ী ২ থেকে ৩ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় থাকবে। এ সময় বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, সড়কে মৃত্যুর প্রকৃত সংখ্যা ও মহাসড়ক উন্নয়নে ব্যয়ের বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন বলেও অনুষ্ঠানে আলোচনা উঠে আসে।