কুমিল্লাবুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকের গোপন আস্তানায় পুলিশের হানা , ৩০ কেজি গাঁজা ও ২৭০ বোতল স্কার্ফ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৪, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় মাদকের গোপন আস্তানায় পুলিশের হানা, ৩০ কেজি গাঁজা ও ২৭০ বোতল স্কার্ফ উদ্ধার

মো: জহিরুল ইসলাম খান।

মাদকের বিরুদ্ধে অভিযানে আবারও বড় সাফল্য কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩০ কেজি গাঁজা ও ২৭০ বোতল স্কার্ফ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক সংশ্লিষ্ট দুই ব্যক্তি।

কুমিল্লার গাজীপুর শাহীন পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে একটি পুকুরের পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি তাপস চন্দ্র রায়, এসআই সাইফুর রহমান খান, এসআই মো. বাবর আলী ও এএসআই মেজবাহ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল ও সৈকত নামে দুই ব্যক্তি মাদকদ্রব্য ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ এসব মাদক জব্দ করা হয়।

চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি তাপস চন্দ্র রায় জানান, দীর্ঘদিন ধরেই মাদক উদ্ধারে কাজ করছে তাদের টিম। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।