কুমিল্লাসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাবার মৃত্যুর ৯ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃ ত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৩, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের তেবারিয়া গ্রামের বাসিন্দা মো. ওয়াকিল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এর আগেও মাত্র ৫ দিন আগে তার বাবা মারা যাওয়ায় শোকাবহ পরিবারের নেমে এসেছে আরও একটি অপূরণীয় ক্ষতি।

রোববার (১২ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তার খালার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াকিল তেবারিয়া গ্রামের মৃত জাকির মিয়ার ছেলে এবং দুনিয়া এডিবাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াতে গিয়ে বিকেলে খালার বাড়ির ছাদে ঘুরতে ওঠে ওয়াকিল। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, মাত্র ৫ দিন আগে ওয়াকিলের বাবা জাকির মিয়া মারা যান। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই একমাত্র ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। এ ঘটনায় পুরো তেবারিয়া গ্রামেও শোকের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ আমাদের কোনো তথ্য জানায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”