কুমিল্লারবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ছেলের লাঠিপেটায় বাবার মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ১৭, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) দুপুরে পৌর এলাকার বড়আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আলীম ওরফে ছেনু মিয়া (৬২) দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে একটি মোবাইল ফোন টাওয়ারে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে তুচ্ছ বিষয় নিয়ে বাবা ও ছেলে রাসেল আহমেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছেলে লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।

পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী দাবি করেছেন, তার মাদকাসক্ত ছেলে এই হামলা চালিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে গাছ কাটাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।