কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় গোমতী নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের
সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল
কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ফিঙ্গারপ্রিন্ট টিমকে খবর দেওয়া হয়েছে
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












