কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি (ভিসিডিএস) আয়োজিত নবম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কলেজের অর্থনীতি বিভাগ। প্রতিযোগিতায় ২০টি বিভাগকে পেছনে ফেলে এ গৌরব অর্জন করে তারা। রানারআপ হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন অভি। তার যুক্তি উপস্থাপন, বিশ্লেষণ ক্ষমতা ও সাবলীল বক্তব্য বিচারকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আব্দুল আজিজ, পানিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহাদাত হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহাম্মদ কাদের জামান এবং সহযোগী অধ্যাপক সানোয়ারা বেগম। এছাড়াও ভিসিডিএস-এর এডিশনাল মডারেটর রতন আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিসিডিএস-এর সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক নেতৃবৃন্দসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও বাগ্মিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।












