কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদলের শুভেচ্ছা, উন্নত শিক্ষাব্যবস্থার প্রত্যাশা

প্রতিবেদক
Cumilla Press
মে ১৫, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৪ মে) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের নেতারা নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ও সাইদুল ইসলাম শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নিজ ক্যাম্পাস থেকে একজন উপাচার্য পাওয়া—নতুন নিয়োগের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন উপাচার্য সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ছাত্রদলের।