কুমিল্লারবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মসজিদে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মে ২৪, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ওসি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ।

গ্রেপ্তার মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর এলাকার বাসিন্দা। প্রায় এক মাস আগে তিনি রামদী ইউনিয়নের ওই মসজিদে ইমামতি শুরু করেন।

মামলার বরাতে পুলিশ জানায়, রোববার দুপুরে শিশুটি বাড়ি থেকে ইমামের জন্য খাবার নিয়ে যায়। তখন মসজিদে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ইমামকে আটকে রেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ওসি কাজী আরিফ বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”