কুমিল্লাসোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগার থেকে পালানো সেই নারী বন্দি গ্রেপ্তার 

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করে। কারা প্রাচীর টপকে ওই নারী বন্দি পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। বন্দি গণনার (গুনতি) সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি প্রথম নজরে আসে।