সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে কক্সবাজার ও বান্দরবানে ভূমিধস হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ের মধ্যে ওই জেলাগুলোতে মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এতে কক্সবাজার ও বান্দরবান জেলা ভূমিধসের মাঝারি ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।
এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।











