কুমিল্লাশনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলা সেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে বাসা থেকে ২২ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ সময় ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের দাবি, তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ জানিয়েছে, তারা যুবকের কথা বিশ্বাস করছে না। আপাতত এটিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখছে তারা।

নিহত তরুণীর এক বন্ধু জানান, ওই তরুণী তার পরিবারকে জানিয়েছিলেন, রাতে এক বন্ধুর বাড়িতে থাকবেন তিনি। কিন্তু মাঝরাতে তিনি মাকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপর ‘সম্ভবত তার ফোনটি কেড়ে নেয়া হয়’ বলে জানান ওই বন্ধু। তবে এই দাবির সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আর ওই তরুণী যে ভবনে থাকতেন, সেখানকার কেয়ারটেকার পুলিশকে জানান, রাতে তিনি এক ব্যক্তিকে চিৎকার করে ‘কাউকে উঠে পড়তে বলতে’ শুনেছিলেন।

জানিয়েছে, নিমিশা ঠাকুরিয়া নামের ওই তরুণী গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। শহরের উপকণ্ঠে গারল এলাকার একটি বাসায় গ্রেপ্তার হওয়া যুবকের সঙ্গে ছিলেন তিনি।

গুয়াহাটি পশ্চিমের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) বলিন দেউরি সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার হওয়া যুবকের দাবি নিমিশা আত্মহত্যা করেছে। আমরা তার কথা বিশ্বাস করছি না। আমাদের তদন্ত চালিয়ে যেতে হবে। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা এটিকে এক ধরনের হত্যাকাণ্ড বলেই সন্দেহ করছি।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আমরা মরদেহ বা মেঝেতে কোনও রক্ত পাইনি। আমাদের তদন্ত চলছে।’

ডিসিপি দেউরি জানান, নিমিশাকে অচেতন অবস্থায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর তারাই পুলিশকে খবর দেয়। সেখান থেকে তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) রেফার করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেউরি জানিয়েছেন, পুলিশ সেই ভবনের হোমস্টের মালিক, কেয়ারটেকার এবং অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।