কুমিল্লাবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওমানে গাড়িতে রহস্যজনক বিস্ফোরণ, চট্টগ্রামের চার ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ১৪, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ওমানের আল বাতিনাহ অঞ্চলের আল মিলিদ্দা এলাকায় পার্কিংয়ে রাখা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে কেনাকাটা করতে গিয়ে তারা গাড়িটি চালু অবস্থায় পার্কিংয়ে রাখেন। পরে বুধবার সকালে গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের দাবি, গাড়ির এসির গ্যাস বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করেনি পুলিশ।

নিহতদের মধ্যে দুইজন বিবাহিত ছিলেন এবং অপর দুইজন দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার সময় তারা বিয়ের কেনাকাটার জন্যই বাইরে গিয়েছিলেন বলে জানা গেছে।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।