কুমিল্লাবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার ইয়েমেন উপকূলে জাহাজে হামলা

প্রতিবেদক
Cumilla Press
জুন ১০, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ৮৮ নটিক্যাল মাইল (প্রায় ১৬৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ছোট নৌযানটিতে ছয়জন ব্যক্তি ছিলেন। তাদের সঙ্গে জাহাজে নিয়োজিত সশস্ত্র নিরাপত্তা দলের গুলিবিনিময় হয়। পরে নৌযানটি ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাহাজটি কোন দেশের তাও জানা যায়নি। ঘটনাটির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

লোহিত সাগর ও ইয়েমেন উপকূলবর্তী জলসীমায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক নৌপরিবহন খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।