কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, আহত ৩

প্রতিবেদক
Cumilla Press
মে ২৫, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত এবং তিনজন আহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মো. হোসেন গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর এক ঘণ্টা পর রাত ৩টার দিকে সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বাস ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং তিন যাত্রী আহত হন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।