কুমিল্লাবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একনেক বৈঠকে ১৬ প্রকল্প অনুমোদনের অপেক্ষা, গুরুত্ব পাচ্ছে পদ্মা ব্যারেজ

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি অর্থবছরের একাদশ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন Tarique Rahman-এর সভাপতিত্বে বুধবার সকালে সচিবালয়ে শুরু হয় এ বৈঠক।

সভায় দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে ১৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম ধাপ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

প্রস্তাবিত এই প্রকল্প ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।