পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি থাকলেও সাপ্তাহিক বন্ধের কারণে শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটিতে যাচ্ছে।
এ হিসেবে ২১ মে শেষ ক্লাসের পরই বন্ধ হয়ে যাবে স্কুল-কলেজ। ছুটি শেষে ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ৭ জুন থেকে। ফলে মোট ১৬ দিনের বিরতি পাচ্ছে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া ও সংশ্লিষ্ট স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক বন্ধ শেষে ১৪ জুন ক্লাস শুরু হওয়ায় তারা টানা ২৩ দিনের ছুটি উপভোগ করবে।












