কুমিল্লাসোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে নেই মোজতবা খামেনি, দাবি সৌদি সংবাদমাধ্যমের

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিজ দেশে নেই বলে দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাথ। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তারা।

তবে বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো জায়গার নাম বা প্রমাণ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

বর্তমান সংঘাত নিয়ে ইসরায়েলি সূত্রটি আল হাদাথকে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়ও, তারপরও যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল যেন ইরানে কোনও পাল্টা হামলা না চালায়’।

বর্তমান সংঘাত নিয়ে ইসরায়েলি সূত্রটি আল হাদাথকে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়ও, তারপরও যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল যেন ইরানে কোনও পাল্টা হামলা না চালায়’।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তার পরিবারের অনেকে নিহত হন। সেইদিন অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর আহত হন মোজতবা। 

এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে তিনি কেবল লিখিত বিবৃতি দিচ্ছেন, জনসমক্ষে আসেননি বা এখন পর্যন্ত তার বর্তমান কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এমনকি বাবা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায় ও জানাজাতেও মোজতবাকে দেখা যায়নি।

এর আগে মার্চে কিছু পশ্চিমা ও কুয়েতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় গুরুতর আহত অবস্থায় মোজতবাকে চিকিৎসার জন্য গোপনে রাশিয়ায় নেয়া হয়েছে। সেখানে মস্কোতে তার চিকিসৎসা চলছে। তবে পরবর্তীতে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর অস্বীকার করা হয়েছে।