কুমিল্লাশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের স্পিকারের সঙ্গে হাফিজ উদ্দিন আহমদের বৈঠক

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৩, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : স্পিকারের ফেসবুক আইডি থেকে

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ শুক্রবার (৩ জুলাই) তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর মেহের নিউজের। 

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির দাফন ও শোক অনুষ্ঠানে যোগ দিতে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল তেহরান সফরে রয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন।

এই শোক অনুষ্ঠানকে কেন্দ্র করে এশিয়া, মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বর্তমানে তেহরানে সমবেত হয়েছেন। অনুষ্ঠানের ফাঁকেই দুই দেশের স্পিকার এই বিশেষ বৈঠকে অংশ নেন। তবে এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতার মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।