কুমিল্লাশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৬, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শোবিজ তারকাদের ফুটবল প্রীতি আর প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। ফুটবল উন্মাদনায় যখন মেতে থাকেন শোবিজ অঙ্গনের তারকারা, তখন ব্যতিক্রমী এক মন্তব্য করে আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হলেও, প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ এই অভিনেত্রী। তিনি জানান, ফুটবল দলের জয়-পরাজয়ের ওপর তার বিয়ের মতো জীবনের বড় কোনো সিদ্ধান্ত নির্ভর করে না।

তানজিন তিশার কথায়, ‘এখন মানুষ আমাকে বলতে পারে আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে। ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দেয়নি। আমি অজস্রবার বলেছি আমি আর্জেন্টিনা কারণ আমার বাবা আর্জেন্টিনা ছিল তাই আমি আর্জেন্টিনা।’

এদিকে ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে তারকাদের অনেকেই নানা রকম অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে বসেন। কেউ বলেন জার্সি পরে ঘুরবেন, কেউ বা দেন অন্য কোনো চমকপ্রদ ঘোষণা। সেই সূত্র ধরেই এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল—আর্জেন্টিনা যদি জিতে, তাহলে কি তিনি বিয়ে করবেন?

ভক্ত ও দর্শকদের এমন কৌতুহলী প্রশ্নের জবাবে কিছুটা বিস্ময় প্রকাশ করে তানজিন তিশা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক।’

প্রসঙ্গত, পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলেছিলেন যে, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ এরপর থেকেই বিয়ের বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হচ্ছে।