চট্টগ্রামের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মঙ্গলবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মৃত ওই যুবকের নাম রামহরি বৈষ্ণব (২০)। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে। তিনি লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।












