কুমিল্লাসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মে ১৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃত মো. নাজমুলকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গত ৬ মে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি নম্বরবিহীন দ্রুতগতির সিএনজি তন্ময় ও তার সহপাঠীকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের হাসপাতালে নিলে তন্ময়ের অবস্থার অবনতি হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে র‍্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চালককে শনাক্ত করে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।