কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৫, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে ১২টার দিকে পরীমনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫০০ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

বুধবার (৪ নভেম্বর) মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এ মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর এই মামলাটি করেন ব্যাবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।