কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে গাঁজাসহ ২১ লাখ টাকার চোরাচালান জব্দ

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৫, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর, চন্ডিদার, কসবা, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল খারেরা ও বড়জালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বাজি, গরু, বাসমতি চাল, আমুল কুল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, গ্লুকোজ, কোকোনাট তেল, অলিভ অয়েল, সাবান, চশমা, সাইফন সিরাপ, গুড হেলথ, ছাফি সিরাপ, মদ, বিয়ার, স্কাফ সিরাপ ও গাঁজা। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৯০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় ও সুনিপুণ পরিকল্পনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়