কুমিল্লার হোমনা খাদ্যগুদাম থেকে সরকারি চাল অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫৩৮ বস্তা চালবোঝাই একটি ট্রাক আটক করেছে গৌরীপুর ফাঁড়ি পুলিশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ট ১৬-২৮২০ নম্বরের ট্রাকটি হোমনা খাদ্যগুদাম থেকে ৫৩৮ বস্তা চাল নিয়ে রওনা হয়। ট্রাকটির গন্তব্য ছিল তিতাস থানার আসমানিয়া বাজারে অবস্থিত মেসার্স নিপা স্টোর।
পথিমধ্যে গৌরীপুর ফাঁড়ি পুলিশ ট্রাকটি আটক করে। এ ঘটনায় হোমনা খাদ্য কর্মকর্তার সহায়তায় সরকারি চাল অন্যত্র বিক্রির অভিযোগ সামনে এসেছে।












