কুমিল্লাশনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযান, আটক ২৭৫

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৪, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

মো: জহিরুল ইসলাম খান।

কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযান। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে আটক করা হয়েছে ২৭৫ জনকে। এর মধ্যে ১৪২ জনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। আর ১৩৩ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ—ডিবি।

পুলিশের তথ্য অনুযায়ী, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত, মাদক কারবার ও ছিনতাইপ্রবণ স্থানগুলোকে গুরুত্ব দিয়ে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, ১৩৩ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ বলছে, উঠতি বয়সী কিশোর-তরুণেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও রাখা হচ্ছে কঠোর নজরদারি।

কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।